Exodus 19:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন যদি তোমরা আমার কথা মান্য কর ও আমার নিয়ম পালন কর তবে তোমরা সমস্ত জাতির মধ্য থেকে আমার নিজস্ব অধিকার হবে, কেননা সমস্ত দুনিয়া আমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা যদি পুরোপুরি আমার বাধ্য হও ও আমার নিয়ম পালন করো, তবে সব জাতির মধ্যে তোমরাই আমার নিজস্ব সম্পত্তি হবে। যদিও সমগ্র পৃথিবীই আমার,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন যদি তোমরা আমার রবে অবধান কর ও আমার নিয়ম পালন কর, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন যদি তোমরা আমার রবে অবধান কর ও আমার নিয়ম পালন কর, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যদি তারা আমার সব কথা মেনে চলে এবং আমার ব্যবস্থা পালন করে তবে পৃথিবীর সব জাতির মধ্য থেকে তারাই হবে আমার নিজের বিশেষ সম্পত্তি, কারণ দুনিয়ার সব লোকই আমার অধিকারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যদি তারা আমার সব কথা মেনে চলে এবং আমার ব্যবস্থা পালন করে তবে দুনিয়ার সব জাতির মধ্য থেকে তারাই হবে আমার নিজের বিশেষ সম্পত্তি, কারণ দুনিয়ার সব লোকই আমার অধিকারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমরা যদি সত্যিই আমার আদেশ পালন কর এবং আমর অনুশাসন মেনে চল, তাহলে সমগ্র পৃথিবী আমার হওয়া সত্ত্বেও সকল জাতির মধ্যে তোমরাই হবে আমার অনন্য সম্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন আমি তোমাদের আমার নির্দেশগুলো মেনে চলতে বলছি| আমার চুক্তি পালন করো| তোমরা যদি তা করো তাহলে তোমরা হবে আমার বিশেষ লোক| এই পুরো পৃথিবীটাই আমার; কিন্তু আমি তোমাদের আমার বিশেষ লোক হিসেবে মনোনীত করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন যদি তোমরা আমার রব শোন এবং আমার নিয়মগুলি মেনে চলো, তবে তোমরা সব জাতির থেকে আমার নিজস্ব অধিকার হবে, কারণ পৃথিবীর সব কিছুই আমার;