Exodus 19:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার জন্য তোমরাই ইমামদের একটি রাজ্য ও পবিত্র একটি জাতি হবে। এসব কথা তুমি বনি-ইসরাইলদেরকে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার জন্য যাজকদের এক রাজ্য এবং পবিত্র এক জাতি হবে।’ ইস্রায়েলীদের কাছে তোমাকে এইসব কথা বলতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার এই লোকদের দিয়েই গড়া হবে আমার পুরোহিতদের রাজ্য এবং এই জাতিই হবে আমার উদ্দেশ্যে আলাদা করা জাতি। এই কথাগুলো তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার এই লোকদের দিয়েই গড়া হবে আমার ইমামদের রাজ্য এবং এই জাতিই হবে আমার পবিত্র জাতি। এই কথাগুলো তুমি বনি-ইসরাইলদের জানিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরাই হবে আমার যাজক সমাজ, আমার উদ্দেশে সম্পূর্ণ পৃথক পবিত্র এক জাতি। ইসরায়েলীদের কাছে তুমি এই কথাগুলিই বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যাজকদের একটি বিশেষ রাজ্য হবে|’ মোশি, তুমি কিন্তু আমি যা বলেছি তা ইস্রায়েলের লোকেদের অবশ্যই বলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার জন্য তোমরা যাজকদের এক রাজ্য এবং এক পবিত্র জাতি হবে।’ এই সব কথা গুলি তুমি অবশ্যই ইস্রায়েল সন্তানদের বলবে।”