Exodus 19:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা এসে লোকদের প্রাচীন ব্যক্তিবর্গকে ডাকালেন ও মাবুদ তাঁকে যা যা হুকুম করেছিলেন, সেসব কথা তাদের সম্মুখে প্রস্তাব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি ফিরে গেলেন এবং লোকদের প্রাচীনদের ডেকে পাঠালেন ও সদাপ্রভু তাঁকে যা যা বলার আদেশ দিয়েছিলেন সেসব কথা তাঁদের সামনে পেশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি আসিয়া লোকদের প্রাচীনবর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাঁহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি আসিয়া লোকদের প্রাচীনবর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাঁহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি নেমে এসে ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের ডেকে একত্র করলেন এবং সদাপ্রভু তাঁকে যে সব কথা বলতে বলেছিলেন তা সবই তাঁদের বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা নেমে এসে ইসরাইলীয় বৃদ্ধ নেতাদের ডেকে একত্র করলেন এবং মাবুদ তাঁকে যে সব কথা বলতে বলেছিলেন তা সবই তাঁদের বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ফিরে এসে ইসরায়েলী সমাজের প্রবীণ নেতাদের ডেকে একত্র করলেন এবং প্রভু পরমেশ্বরের এই নির্দেশ তাদের জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি আবার পর্বত থেকে নীচে নেমে এসে ইস্রায়েলের প্রবীণ লোকদের প্রভুর সমস্ত নির্দেশ জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি আসলেন এবং লোকদের প্রাচীনদেরকে ডাকলেন ও সদাপ্রভু তাঁকে যা যা আদেশ করলেন, সেই সব কথা তাঁদের সামনে উপস্থিত করলেন।