Exodus 19:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা সকলেই একসঙ্গে বললো, মাবুদ যা কিছু বলেছেন, আমরা সমস্তই করবো। তখন মূসা মাবুদের কাছে লোকদের কথা নিবেদন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন সবাই একসঙ্গে উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব।” অতএব মোশি তাদের উত্তর সদাপ্রভুর কাছে ফিরিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা সকলেই এক সঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন, আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা সকলেই এক সঙ্গে উত্তরে কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন, আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সব লোক একসংগে বলল, “সদাপ্রভু যা বলেছেন আমরা তা সবই করব।” লোকেরা যা বলল মোশি গিয়ে তা সদাপ্রভুকে জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সব লোক একসংগে বলল, “মাবুদ যা বলেছেন আমরা তা সবই করব।” লোকেরা যা বলল মূসা গিয়ে তা মাবুদকে জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলেই তখন একবাক্যে বলল, প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ আমরা পালন করব। মোশি গিয়ে ইসরায়েলীদের এই কথা প্রভু পরমেশ্বরকে জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সবাই সমস্বরে জানাল, “প্রভুর সব কথা আমরা মেনে চলব|” তখন মোশি প্রভুকে বলল যে প্রত্যেকেই তাঁকে মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা সবাই একত্রে উত্তর দিয়ে বলল, সদাপ্রভু যা কিছু বলেছেন, আমরা সবই করব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের বিষয়ে আবেদন করলেন।