Exodus 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয় দিন তিনি বাইরে গেলেন, দেখলেন, দু’জন ইবরানী পরসপর ঝগড়া করছে। তিনি দোষী ব্যক্তিকে বললেন, তোমার ভাইকে কেন মারছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন তিনি বাইরে গেলেন ও দেখতে পেলেন দুজন হিব্রু লোক মারপিট করছে। যে অন্যায় করেছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কেন তোমার স্বজাতীয় হিব্রু ভাইকে মারছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখ, দুই জন ইব্রীয় পরস্পর বিবাদ করিতেছে; তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মারিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখ, দুই জন ইব্রীয় পরস্পর বিবাদ করিতেছে। তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মারিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন তিনি আবার বাইরে গিয়ে দু’জন ইব্রীয়কে মারামারি করতে দেখলেন। যে দোষী তাকে তিনি বললেন, “কেন তুমি তোমার ভাইকে মারছ? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন মূসা আবার বাইরে গিয়ে দু’জন ইবরানীকে মারামারি করতে দেখলেন। যে দোষী তাকে তিনি বললেন, “কেন তুমি তোমার ভাইকে মারছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর আর একদিন মোশি বাইরে বেড়াতে গিয়ে দেখলেন দুজন হিব্রু মারামারি করছে। যে লোকটি অন্যায় করছিল তাকে তিনি বললেন, একে মারছ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন মোশি দেখল দুজন ইস্রায়েলীয় নিজেদের মধ্যে মারামারি করছে| তাদের মধ্যে একজন অন্যায়ভাবে আরেকজনকে মারছে| মোশি তখন সেই অন্যায়কারী লোকটির উদ্দেশ্যে বলল, “কেন তুমি তোমার প্রতিবেশীকে মারছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন তিনি বাইরে গিয়ে দেখলেন, দুইজন ইব্রীয় একে অপরের সঙ্গে মারপিট করছে; তিনি দোষী ব্যক্তিকে বললেন, “তোমার ভাইকে কেন মারছ?”