Exodus 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউন ঐ কথা শুনে মূসাকে হত্যা করতে চেষ্টা করলেন। কিন্তু মূসা ফেরাউনের সম্মুখ থেকে পালিয়ে গেলেন এবং মাদিয়ান দেশে বাস করতে গিয়ে একটি কূপের কাছে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ যখন তা শুনতে পেলেন, তখন তিনি মোশিকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু মোশি ফরৌণের কাছ থেকে পালিয়ে মিদিয়নে বসবাস করতে চলে গেলেন, ও সেখানে গিয়ে তিনি এক কুয়োর পাড়ে বসে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরৌণ ঐ কথা শুনিয়া মোশিকে বধ করিতে চেষ্টা করিলেন। কিন্তু মোশি ফরৌণের সম্মুখ হইতে পলায়ন করিলেন, এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরৌণ ঐ কথা শুনিয়া মোশিকে বধ করিতে চেষ্টা করিলেন। কিন্তু মোশি ফরৌণের সম্মুখ হইতে পলায়ন করিলেন, এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ এই ঘটনা জানতে পেরে মোশিকে মেরে ফেলবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু মোশি ফরৌণের কাছ থেকে পালিয়ে মিদিয়ন দেশে বাস করবার জন্য চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটা কূয়ার ধারে বসে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন এই ঘটনা জানতে পেরে মূসাকে হত্যা করবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু মূসা ফেরাউনের কাছ থেকে পালিয়ে মাদিয়ান দেশে বাস করবার জন্য চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটা কূয়ার ধারে বসে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ঘটনার কথা জানতে পেরে ফারাও প্রাণদণ্ড দেওয়ার জন্য মোশির খোঁজ করতে লাগলেন। এদিকে মোশি তখন ফারাও-এর রাজ্য ছেড়ে মিদিয়ন দেশে পালিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি একটি কুয়োর ধারে গিয়ে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন রাজা ফরৌণ মোশির কীর্তি জানতে পারলেন; তিনি তাকে হত্যা করতে চাইলেন| কিন্তু মোশি মিদিয়ন দেশে পালিয়ে গেল| মিদিয়নে এসে একটি কুয়োর সামনে মোশি বসে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ফরৌণ এই কথা শুনে মোশিকে হত্যা করতে চেষ্টা করলেন। কিন্তু মোশি ফরৌণের সামনে থেকে পালিয়ে গেলেন এবং মিদিয়ন দেশে বাস করতে গেলেন, সেখানে একটি কুয়োর কাছে এসে বসলেন।