Exodus 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার এক জন মাদিয়ানীয় ইমামের সাতটি কন্যা ছিল। তারা সেই স্থানে এসে পিতার ভেড়ার পালকে পানি পান করানোর জন্য পানি তুলে পাত্রগুলো পরিপূর্ণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিদিয়নীয় এক যাজকের সাতটি মেয়ে ছিল, এবং তারা তাদের বাবার মেষপালকে জলপান করাবার জন্য জল তুলতে ও জাবপাত্র ভরতে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিদিয়নীয় যাজকের সাতটী কন্যা ছিল; তাহারা সেই স্থানে আসিয়া পিতার মেষপালকে জল পান করাইবার জন্য জল তুলিয়া নিপানগুলি পরিপূর্ণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিদিয়নীয় যাজকের সাতটি কন্যা ছিল; তাহারা সেই স্থানে আসিয়া পিতার মেষপালকে জল পান করাইবার জন্য জল তুলিয়া নিপানগুলি পরিপূর্ণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার মিদিয়নীয় পুরোহিতের সাতটি মেয়ে ছিল। তারা তাদের বাবার ভেড়াগুলোকে জল খাওয়াবার জন্য জল তুলে গামলা ভরতে সেই জায়গায় গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার মাদিয়ানীয় ইমামের সাতটি মেয়ে ছিল। তারা তাদের পিতার ভেড়াগুলোকে পানি খাওয়াবার জন্য পানি তুলে গামলা ভরতে সেই জায়গায় গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিদিয়নের পুরোহিত যিথ্রোর সাতটি মেয়ে তখন তাদের বাবার ভেড়ার পালকে জল খাওয়াবার জন্য সেখানে এসে জল তুলে চৌবাচ্চাগুলি পূর্ণ করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে এক যাজক ছিল| তার ছিল সাতটি মেয়ে| কুয়ো থেকে জল তুলে পিতার পোষা মেষপালকে জল খাওয়ানোর জন্য সেই সাতটি মেয়ে কুয়োর কাছে এল| তারা মেষদের জল পানের পাত্রটি ভর্ত্তি করার চেষ্টা করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিদিয়নীয় যাজকের সাতটি মেয়ে ছিল; তারা সেখানে এসে বাবার ভেড়ার পাল কে জল পান করাবার জন্য জল তুলে পাত্রগুলি ভর্তি করল।