Exodus 2:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ভেড়ার রাখালরা এসে তাদেরকে তাড়িয়ে দিল কিন্তু মূসা উঠে তাদের সাহায্য করলেন এবং তাদের ভেড়ার পালকে পানি পান করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন মেষপালক সেখানে এসে তাদের তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে দাঁড়ালেন ও তাদের রক্ষাকর্তা হয়ে তাদের মেষপালকে জলপান করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল, কিন্তু মোশি উঠিয়া তাহাদের সাহায্য করিলেন, ও তাহাদের মেষপালকে জল পান করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল, কিন্তু মোশি উঠিয়া তাহাদের সাহায্য করিলেন, ও তাহাদের মেষপালকে জল পান করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু কয়েকজন রাখাল এসে কূয়ার কাছ থেকে সেই মেয়েদের তাড়িয়ে দিল। এই ব্যাপার দেখে মোশি উঠে তাদের সাহায্য করলেন এবং তাদের ভেড়াগুলোকে জল খেতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু কয়েকজন রাখাল এসে কূয়ার কাছ থেকে সেই মেয়েদের তাড়িয়ে দিল। এই ব্যাপার দেখে মূসা উঠে তাদের সাহায্য করলেন এবং তাদের ভেড়াগুলোকে পানি খেতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় কয়েক জন মেষপালক এসে তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে উদ্যত হল। মোশি তখন উঠে এসে সেই মেয়েদের মেষপালকদের হাত থেকে বাঁচালেন এবং তাদের ভেড়াগুলিকে জল খাওয়ালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কিছু মেষপালক এসেছিল এবং তরুণীদের তাড়িয়ে দিয়েছিল| তাই মোশি তাদের সাহায্য করতে এলো এবং তাদের পশুর পালকে জল পান করালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ভেড়ার পালকেরা এসে তাদেরকে তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে তাদের সাহায্য করলেন ও তাদের ভেড়ার পাল কে জল পান করালেন।