Exodus 2:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাঁর কন্যাদেরকে বললেন, সেই লোকটি কোথায়? তোমরা তাঁকে কেন ছেড়ে আসলে? তাঁকে ডেকে নিয়ে এসে খেতে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তিনি কোথায়?” রূয়েল তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন। “তোমরা কেন তাঁকে ছেড়ে এলে? কিছু খাওয়ার জন্য তাঁকে নিমন্ত্রণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আপন কন্যাদিগকে কহিলেন, সে লোকটী কোথায়? তোমরা তাঁহাকে কেন ছাড়িয়া আসিলে? তাঁহাকে ডাক; তিনি আহার করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আপন কন্যাদিগকে কহিলেন, সেই লোকটি কোথায়? তোমরা তাঁহাকে কেন ছাড়িয়া আসিলে? তাঁহাকে ডাক; তিনি আহার করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন, “লোকটি কোথায়? তোমরা তাকে ফেলে আসলে কেন? তাকে ডেকে এনে কিছু খেতে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন, “লোকটি কোথায়? তোমরা তাকে ফেলে আসলে কেন? তাকে ডেকে এনে কিছু খেতে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়? তোমরা তাঁকে ছেড়ে এলে কেন? যাও, আমাদের সঙ্গে আহার করার জন্য তাঁকে নিমন্ত্রণ করে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূয়েল তার মেয়েদের বলল, “সেই লোকটি কোথায়? তোমরা তাকে ওখানে ছেড়ে এলে কেন? যাও তাকে আমাদের সঙ্গে খাবার নেমতন্ন করে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাঁর মেয়েদেরকে বললেন, “সে লোকটি কোথায়? তোমরা তাঁকে ছেড়ে কেন আসলে? তাঁকে ডাক; তিনি আহার করুন।”