Exodus 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর স্ত্রী সফুরা পুত্র প্রসব করলেন আর মূসা তার নাম গের্শোম [সেখানকার প্রবাসী] রাখলেন, কেননা তিনি বললেন, আমি বিদেশে প্রবাসী হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিপ্পোরা এক পুত্রসন্তানের জন্ম দিলেন, ও মোশি এই বলে তার নাম দিলেন গের্শোম যে “বিদেশভূমিতে আমি এক বিদেশি হয়ে গেলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গের্শোম [তত্রপ্রবাসী] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গের্শোম [তত্র প্রবাসী] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিপ্পোরার একটি ছেলে হলে পর মোশি তার নাম রাখলেন গের্শোম, কারণ তিনি বলেছিলেন, “আমি পরদেশের বাসিন্দা হয়ে আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সফুরার একটি ছেলে হলে পর মূসা তার নাম রাখলেন গের্শোম, কারণ তিনি বলেছিলেন, “আমি পরদেশের বাসিন্দা হয়ে আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিপ্পোরার একটি পুত্র হল, মোশি বিদেশে প্রবাসী হয়েছেন বলে তার নাম রাখলেন গেরশোম (প্রবাসী)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিয়ের পর সিপ্পোরা একটি পুত্র সন্তানের জন্ম দিল| মোশি তার নাম দিল গের্শোম কারণ সে ছিল প্রবাসে থাকা একজন অপরিচিত ব্যক্তি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ স্ত্রী ছেলের জন্ম দিলেন, আর মোশি তার নাম গের্শোম [তত্রপ্রবাসী] রাখলেন, কারণ তিনি বললেন, “আমি বিদেশে প্রবাসী হয়েছি।”