Exodus 2:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌ তাদের আর্তস্বর শুনলেন এবং ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের সঙ্গে কৃত তাঁর নিয়ম স্মরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়মটি তিনি স্মরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর তাহাদের আর্ত্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাদের কাতর স্বর শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের জন্য যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন সেই কথা ভাবলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাদের কাতর স্বর শুনলেন এবং ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন সেই কথা ভাবলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কাতরোক্তি শুনে ঈশ্বর অব্রাহাম,ইস্‌হাক ও যাকোবের সঙ্গে তাঁর সম্বন্ধের কথা স্মরণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাদের গভীর আর্তনাদ শুনলেন এবং তিনি স্মরণ করলেন সেই চুক্তির কথা যা তিনি অব্রাহাম, ইসহাক এবং যাকোবের সঙ্গে করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বর তাদের আর্তনাদ শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়ম স্মরণ করলেন;