Exodus 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আর গোপন করতে না পেরে তিনি একটি নলের তৈরি ঝুড়ি নিয়ে তাতে মেটে তেল ও আল্‌কাতরা লেপে দিয়ে তার মধ্যে বালকটিকে রাখলেন ও নদীর তীরের নল-বনে তা ভাসিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন তিনি তাকে আর লুকিয়ে রাখতে পারলেন না, তখন তিনি তার জন্য নলখাগড়া দিয়ে একটি ডালি তৈরি করলেন ও সেটিতে আলকাতরা ও পিচ লেপন করে দিলেন। পরে তিনি সেই শিশুটিকে সেটির মধ্যে শুইয়ে দিয়ে সেটি নীলনদের পাড়ে নলবনের মধ্যে রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটরা লইয়া মেটিয়া তৈল ও আলকাতারা লেপন করিয়া তাহার মধ্যে বালকটীকে রাখিলেন, ও নদীতীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটরা লইয়া মেটিয়া তৈল ও আলকাতরা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন, ও নদীতীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন তাকে আর লুকিয়ে রাখা সম্ভব হল না তখন তিনি নল দিয়ে বোনা একটা টুকরি নিয়ে তাতে মেটে তেল ও আলকাতরা লেপে দিলেন আর ছেলেটিকে তার মধ্যে শুইয়ে সেটা নীল নদীর পারে জলের মধ্যে একটা নলবনে রেখে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন তাকে আর লুকিয়ে রাখা সম্ভব হল না তখন তিনি নল দিয়ে বোনা একটা টুকরি নিয়ে তাতে মেটে তেল ও আল্‌কাত্‌রা লেপে দিলেন আর ছেলেটিকে তার মধ্যে শুইয়ে সেটা নীল নদের পারে পানির মধ্যে একটা নলবনে রেখে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরে আর তাকে গোপনে রাখা সম্ভব হল না বলে তিনি একটা নলখাগড়ার ঝাঁপিতে পিচ ও আলকাতরা মাখালেন যাতে তার মধ্যে জল প্রবেশ করতে না পারে। তারপর তার মধ্যে শিশুটিকে শুইয়ে দিলেন এবং ঝাঁপিটা নদীতে নলবনের মধ্যে রেখে দিয়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন মাস পরে যখন সে তাকে আর লুকিয়ে রাখতে পারছিল না, তখন সে একটি ঝুড়িতে আলকাতরা মাখালো এবং তাতে শিশুটিকে রেখে নদীর তীরে লম্বা ঘাসবনে রেখে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আর লুকাতে না পেরে তিনি এক নলের ঝুড়ি নিয়ে পিচ তেল ও আলকাতরা মাখিয়ে তার মধ্যে ছেলেটিকে রাখলেন ও নদীর তীরে নলবনে সেটি রাখলেন।