Exodus 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেটি খুললে পর তিনি তার মধ্যে একটি শিশু দেখতে পেলেন। আরও দেখলেন, শিশুটি কাঁদছে; তিনি তার প্রতি সদয় হয়ে বললেন, এটি ইবরানীদের কোন ছেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেটি খুললেন ও সেই শিশুটিকে দেখতে পেলেন। সে কাঁদছিল, আর তার জন্য তাঁর দুঃখ হল। “এ হিব্রু শিশুদের মধ্যেই একজন,” তিনি বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পেটরা খুলিয়া শিশুটীকে দেখিলেন; আর দেখ, ছেলেটী কাঁদিতেছে; তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটী ইব্রীয়দের ছেলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পেটরা খুলিয়া শিশুটিকে দেখিলেন; আর দেখ, ছেলেটি কাঁদিতেছে; তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রীয়দের ছেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা খুলে তিনি আশ্চর্য হয়ে দেখলেন একটা ছেলে তার মধ্যে কাঁদছে। ছেলেটির উপর রাজকন্যার খুব মায়া হল। তিনি বললেন, “এটি ইব্রীয়দের কোন ছেলে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা খুলে তিনি আশ্চর্য হয়ে দেখলেন একটা ছেলে তার মধ্যে কাঁদছে। ছেলেটির উপর শাহজাদীর খুব মায়া হল। তিনি বললেন, “এটি ইবরানীদের কোন ছেলে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝাঁপি খুলে দেখলেন, তার মধ্যে একটি শিশু। সে খুব কাঁদছিল। তাকে কাঁদতে দেখে তাঁর খুব মায়া হল। তিনি বললেন, এটি নিশ্চয়ই হিব্রুদের ছেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজকন্যা ঝুড়িটা খুলে দেখল যে তাতে রয়েছে একটি শিশুপুত্র| শিশুটি তখন কাঁদছিল| আর তা দেখে রাজকন্যার বড় দয়া হল| ভাল করে শিশুটিকে লক্ষ্য করার পর সে বুঝতে পারল যে শিশুটি হিব্রু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ঝুড়ি খুলে শিশুটিকে দেখলেন যে, ছেলেটি কাঁদছে; তার প্রতি তিনি দয়া দেখিয়ে বললেন, “এটা ইব্রীয়দের ছেলে।”