Exodus 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শিশুটির বোন ফেরাউনের কন্যাকে বললো, আমি গিয়ে কি আপনার জন্য এই ছেলেকে দুধ পান করাতে স্তন্যদাত্রী এক জন ইবরানী স্ত্রীলোককে আপনার কাছে ডেকে আনবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই শিশুটির দিদি ফরৌণের মেয়েকে জিজ্ঞাসা করল, “আমি কি গিয়ে হিব্রু মহিলাদের মধ্যে একজনকে ডেকে আনব, যে আপনার জন্য এই শিশুটির শুশ্রুষা করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার ভগিনী ফরৌণের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুদ দিবার জন্য স্তন্যদাত্রী একটী ইব্রীয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব? ফরৌণের কন্যা কহিলেন, যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার ভগিনী ফরৌণের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুধ দিবার জন্য স্তন্যদাত্রী একজন ইব্রীয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ছেলেটির বোন এসে ফরৌণের মেয়েকে বলল, “আমি কি আপনার জন্য একজন ইব্রীয় স্ত্রীলোক ডেকে আনব, যে একে বুকের দুধ খাওয়াতে পারবে? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ছেলেটির বোন এসে ফেরাউনের মেয়েকে বলল, “আমি কি আপনার জন্য একজন ইবরানী স্ত্রীলোক ডেকে আনব, যে একে বুকের দুধ খাওয়াতে পারবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছেলেটির দিদি তখন রাজকন্যার কাছে গিয়ে বলল, ছেলেটিকে দুধ খাওয়ানোর জন্য একজন হিব্রু ধাইকে কি আপনার কাছে ডেকে আনব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার শিশুটির দিদি আড়াল থেকে বেরিয়ে এসে রাজকন্যাকে বলল, “আমি কি আপনাকে সাহায্যের জন্য কোনও হিব্রু ধাত্রীকে ডেকে আনব যে অন্তত শিশুটিকে দুধ খাওয়াতে পারবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার দিদি ফরৌণের মেয়েকে বলল, “আমি গিয়ে কি আপনার জন্য এই ছেলেকে দুধ দেবার জন্য একটি ইব্রীয় স্ত্রীলোককে আপনার কাছে ডেকে আনব?”