Exodus 20:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পিতা ও মাতাকে সমাদর করো, যেন তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের মা-বাবাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের পিতা-মাতাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের মাবুদ আল্লাহ্‌র দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করবে, তাহলে তোমরা তোমাদের দেশে দীর্ঘ জীবনযাপন করবে| যেটা প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের দিচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।