Exodus 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত লোক মেঘ-গর্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধোঁয়ায় ভরা পর্বত দেখে ভয় পেল এবং দূরে দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন লোকেরা বজ্রপাত হতে ও বিদ্যুৎ চমকাতে দেখল এবং শিঙার শব্দ শুনল ও পর্বত ধোঁয়ায় ঢেকে যেতে দেখল, তখন তারা ভয়ে কেঁপে উঠল। তারা দূরে দাঁড়িয়ে পড়ল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধূমময় পর্ব্বত দেখিল; দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল, এবং দূরে দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধূমময় পর্বত দেখিয়া ত্রাসযুক্ত হইল, এবং দূরে দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা যখন বিদ্যুৎ চম্‌কাতে এবং পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিঙার আওয়াজ শুনল তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা যখন বিদ্যুৎ চম্‌কাতে এবং পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিংগার আওয়াজ শুনল তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময়ে, লোকজন বজ্র নির্ঘোষ শুনতে পেল এবং বিদ্যুৎ দেখতে পেল| তারা শিঙার শব্দ শুনতে পেল এবং দেখল ধোঁয়া ওপর দিকে উঠছে| এই দেখে লোকরা ভয়ে কুঁকড়ে গেল| পর্বত থেকে দূরে দাঁড়িয়ে তারা এই ঘটনা দেখতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সব লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধোঁয়ায় পরিপূর্ণ পর্বত দেখল; যখন লোকেরা সেটি দেখল, তারা ভীত হল এবং দূরে দাঁড়িয়ে থাকলো।