Exodus 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার আল্লাহ্ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েলীয়েরা, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে বনি-ইসরাইলরা, আমি আল্লাহ্ই তোমাদের মাবুদ। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমিই প্রভু, তোমাদের ঈশ্বর| আমিই তোমাদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছি| তাই তোমরা এই নির্দেশগুলি মানবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।