Exodus 20:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা দূরে দাঁড়িয়ে রইলো; আর মূসা সেই ঘোর অন্ধকারের কাছে গমন করলেন, যেখানে আল্লাহ্ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা দূরে দাঁড়িয়ে থাকল, আর মোশি সেই ঘন অন্ধকারের দিকে এগিয়ে গেলেন যেখানে ঈশ্বর উপস্থিত ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা দূরে দাঁড়াইয়া রহিল; আর মোশি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিলেন, যেখানে ঈশ্বর ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা দূরে দাঁড়াইয়া রহিল; আর মোশি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিলেন, যেখানে ঈশ্বর ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা দূরে দাঁড়িয়ে রইল আর মোশি ঈশ্বরের কাছে সেই ঘন মেঘের দিকে এগিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা দূরে দাঁড়িয়ে রইল আর মূসা আল্লাহ্র কাছে সেই ঘন মেঘের দিকে এগিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তবু দূরেই দাঁড়িয়ে রইল। মোশি নিবিড় ঘন মেঘের আড়ালে যেখানে ঈশ্বর ছিলেন সেই দিকে এগিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা পর্বত থেকে দূরে দাঁড়িয়ে থাকল, আর তখন মোশি অন্ধকার মেঘের ভেতর ঈশ্বরের কাছে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা দূরে দাঁড়িয়ে থাকলো; আর মোশি ঘন অন্ধকারের কাছে চলে গেলেন, যেখানে ঈশ্বর ছিলেন।