Exodus 20:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার প্রতিদ্বন্দ্বী কিছু তৈরি করো না; তোমাদের জন্য রূপার দেবমূর্তি বা সোনার দেবমূর্তি তৈরি করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পাশাপাশি রাখার জন্য অন্য কোনও দেবতা তৈরি কোরো না; নিজেদের জন্য রুপোর দেবতা বা সোনার দেবতা তৈরি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার প্রতিযোগী কিছু নির্ম্মাণ করিও না; আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্ম্মাণ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না; আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই উপাসনার জন্য তোমরা কোন কিছু তৈরী করে আমার সংগে দাঁড় করাবে না। সোনা বা রূপা দিয়ে নিজেদের জন্য কোন দেব-দেবতাও তৈরী করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এবাদতের জন্য তোমরা কোন কিছু তৈরী করে আমার সংগে দাঁড় করাবে না। সোনা বা রূপা দিয়ে নিজেদের জন্য কোন দেব-দেবীও তৈরী করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এখন দেখলে যে অন্তরীক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা আমার প্রতিদ্বন্দ্বী ঈশ্বররূপে সোনা বা রূপোর কোন দেবমূর্তি তৈরী করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমরা আমার সঙ্গে তুলনা করে সোনা অথবা রূপো দিয়ে অন্য কোন মূর্ত্তি গড়বে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।