Exodus 20:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার জন্য মাটির একটি কোরবানগাহ্ তৈরি করবে এবং তার উপরে তোমার পোড়ানো-কোরবানী, মঙ্গল-কোরবানী, তোমার ভেড়া ও তোমার গরু কোরবানী করবে। আমি যে যে স্থানে আমার নাম স্মরণ করাবো, সেই সেই স্থানে তোমার কাছে এসে তোমাকে দোয়া করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমার জন্য মাটি দিয়ে একটি যজ্ঞবেদি তৈরি করো এবং সেটির উপর তোমাদের হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, মেষ ও ছাগল, ও তোমাদের গবাদি পশুপাল বলি দাও। আমি যেখানেই আমার নাম সম্মানিত করব, সেখানেই আমি তোমাদের কাছে আসব এবং তোমাদের আশীর্বাদ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্ম্মাণ করিবে, এবং তাহার উপরে তোমার হোমবলি ও মঙ্গলার্থক বলি, তোমার মেষ ও তোমার গোরু উৎসর্গ করিবে। আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইব, সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্ব্বাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ করিবে, এবং তাহার উপরে তোমার হোমবলি, ও মঙ্গলার্থক বলি, তোমার মেষ ও তোমার গরু উৎসর্গ করিবে। আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইব, সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্বাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা মাটি দিয়ে আমার জন্য একটা বেদী তৈরী করবে, আর তার উপর তোমাদের পোড়ানো-উৎসর্গ এবং যোগাযোগ-উৎসর্গের গরু-ছাগল-ভেড়া উৎসর্গ করবে। যে সব জায়গায় আমি আমার নাম স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করব সেই সব জায়গায় আমি উপস্থিত হয়ে তোমাদের আশীর্বাদ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মাটি দিয়ে আমার জন্য একটা কোরবানগাহ্ তৈরী করবে, আর তার উপর তোমাদের পোড়ানো-কোরবানী এবং যোগাযোগ-কোরবানীর গরু-ছাগল-ভেড়া কোরবানী দেবে। যে সব জায়গায় আমি আমার নাম স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করব সেই সব জায়গায় আমি উপস্থিত হয়ে তোমাদের দোয়া করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা মাটি দিয়ে আমার উদ্দেশে একটি বেদী নির্মাণ করবে এবং তার উপরে তোমরা হোম, স্বস্ত্যয়ন বলি, মেষ ও বৃষ উৎসর্গ করবে। আমার ভজন-পূজনের জন্য যে সব স্থান আমি নির্দিষ্ট করে দেব সেই সব স্থানে আবির্ভূত হয়ে আমি তোমাদের আশীর্বাদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার জন্য একটি বিশেষ বেদী তৈরী করো| বেদী তৈরীর সময় মাটি ব্যবহার করবে| আমার প্রতি উৎসর্গ হিসেবে ঐ বেদীর ওপর হোমবলি ও মঙ্গল নৈবেদ্য নিবেদন করবে| বলিতে তোমাদের গৃহপালিত মেষ অথবা গবাদি পশু ব্যবহার করবে| যেখানে যেখানে আমি তোমাদের আমাকে মনে রাখতে বলেছি সেই সব স্থানে তোমরা এই বলিগুলি দেবে| তখন আমি এসে তোমাদের আশীর্বাদ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার জন্যে মাটি দিয়ে এক বেদি তৈরী করবে এবং তার উপরে তোমার হোমবলি ও মঙ্গলের জন্য বলি, তোমার ভেড়া ও তোমার গরু উৎসর্গ করবে। আমি যে যে জায়গায় আমার নাম মনে করাব, সে জায়গায় তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব।