Exodus 20:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি আমার জন্য পাথরের কোরবানগাহ্ তৈরি কর তবে খোদাই করা পাথর দিয়ে তা তৈরি করো না, কেননা তার উপরে অস্ত্র তুললে তুমি তা নাপাক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি আমার জন্য পাথরের এক যজ্ঞবেদি তৈরি করো, তবে খোদিত পাথর দিয়ে তা নির্মাণ কোরো না, কারণ যদি সেটিতে যন্ত্রপাতি ব্যবহার করো তবে তোমরা সেটি অশুচি করে তুলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদি নির্ম্মাণ কর, তবে খোদিত প্রস্তরে তাহা নির্ম্মাণ করিও না, কেননা তাহার উপরে অস্ত্র তুলিলে তুমি তাহা অপবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদি নির্মাণ কর, তবে খোদিত প্রস্তরে তাহা নির্মাণ করিও না, কেননা তাহার উপরে অস্ত্র তুলিলে তুমি তাহা অপবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাথর দিয়ে আমার জন্য কোন বেদী তৈরী করতে গিয়ে সেই পাথরগুলো কাটবে না। তার উপর যন্ত্রপাতি ব্যবহার করলে তোমরা তা অপবিত্র করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাথর দিয়ে আমার জন্য কোন কোরবানগাহ্ তৈরী করতে গিয়ে সেই পাথরগুলো কাটবে না। তার উপর যন্ত্রপাতি ব্যবহার করলে তোমরা তা নাপাক করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি আমার উদ্দেশে পাথরের বেদী নির্মাণ করতে চাও, তাহলে পাথর কেটে তা নির্মাণ করবে না, কারণ বাটালী ব্যবহার করার ফলে সেই বেদী অশুচি হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাথরের বেদী তৈরী করলে কোন লোহার অস্ত্র দিয়ে, কাটা পাথর ফলক দিয়ে সেই বেদী তৈরী করবে না| যদি তা করো তাহলে সেই বেদী গ্রহণযোগ্য হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি আমার জন্য পাথর দিয়ে বেদি তৈরী কর, তবে খোদাই করা পাথরে তা তৈরী কোরো না, কারণ তার উপরে অস্ত্র তুললে তুমি তা অপবিত্র করবে।