Exodus 20:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার কোরবানগাহ্‌র উপরে সিঁড়ি দিয়ে উঠবে না, তা করলে হয়তো তার উপরে তোমার নগ্নতা প্রকাশ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সিঁড়ির ধাপ বেয়ে আমার যজ্ঞবেদিতে উঠো না, পাছে তোমাদের গোপনাঙ্গগুলি অনাবৃত হয়ে যায়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তাহার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তাহার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বেদী এমনভাবে তৈরী কোরো যাতে তার উপর সিঁড়ি দিয়ে উঠতে না হয়, কারণ সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমাদের উলংগতা প্রকাশ পাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কোরবানগাহ্‌ এমনভাবে তৈরী কোরো যাতে তার উপর সিঁড়ি দিয়ে উঠতে না হয়, কারণ সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমাদের উলংগতা প্রকাশ পাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার বেদীতে সিঁড়ি তৈরী করবে না কারণ সিঁড়ি বেয়ে বেদীতে উঠতে গেলে তোমাদের নগ্নতা প্রকাশ পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমার বেদীতে কোন সিঁড়ি তৈরী করবে না| যদি বেদীতে সিঁড়ি থাকে তাহলে ঐ সিঁড়ি দিয়ে মানুষ যখন উঠবে তখন নীচের লোকদের কাছে তাদের নগ্নতা প্রকাশ পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার বেদির উপরে সিঁড়ি দিয়ে উঠ না, না হলে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হবে।”