Exodus 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আল্লাহ্ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তাঁর নাম অনর্থক নেয়, মাবুদ তাকে দোষী করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার কোরো না, কারণ যে কেউ তাঁর নামের অপব্যবহার করে সদাপ্রভু তাকে নির্দোষ প্রতিপন্ন করবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাঁহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দ্দোষ করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাঁহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র নাম নেবে না। যে তা করবে তাকে মাবুদ শাস্তি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি অযথা তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরর নাম উচ্চারণ করবে না। যে ব্যক্তি অযথা তাঁর নাম উচ্চারণ করবে তাকে তিনি অব্যাহতি দেবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের নাম ভুল ভাবে ব্যবহার করবে না| যদি কেউ তা করে তাহলে সে দোষী এবং প্রভু তাকে নির্দোষ সাব্যস্ত করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।