Exodus 21:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে তার প্রতি এই তিনটি কর্তব্য না করে তবে সেই স্ত্রী অমনি মুক্ত হয়ে চলে যাবে; টাকা লাগবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যদি তার প্রতি এই তিনটি কর্তব্য পালন না করেন, তবে সেই স্ত্রী কোনও অর্থ খরচ না করে, স্বাধীন হয়ে ফিরে যেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে তাহার প্রতি এই তিনটী কর্ত্তব্য না করে, তবে সে স্ত্রী অমনি মুক্ত হইয়া চলিয়া যাইবে; রৌপ্য লাগিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে তাহার প্রতি এই তিনটি কর্তব্য না করে, তবে সেই স্ত্রী অমনি মুক্ত হইয়া চলিয়া যাইবে; রৌপ্য লাগিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যদি এই সব কর্তব্য না করে তবে কোন টাকা না নিয়েই তাকে চলে যেতে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যদি এই সব কর্তব্য পালন না করে তবে কোন টাকা না নিয়েই তাকে চলে যেতে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি মনিব তার দাসীর উক্ত তিনটি দাবী পূরণ না করে, তাহলে সে তাকে মুক্তি দিতে বাধ্য থাকবে, কিন্তু তার জন্য কোন অর্থ গ্রহণ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনিব যদি এই তিনটি জিনিস না করে তাহলে তার স্ত্রী বিনামূল্যে তার কাছে থেকে মুক্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে তার প্রতি এই তিনটি কর্তব্য না করে, তবে সেই স্ত্রী অমনি মুক্ত হয়ে চলে যাবে; রূপা লাগবে না।