Exodus 21:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানুষেরা ঝগড়া করে এক জন অন্যকে পাথরের আঘাত কিংবা ঘুষি মারলে সে যদি না মারা গিয়ে বিছানায় পড়ে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি মানুষজন ঝগড়া-বিবাদ করতে করতে একজন অন্যজনকে পাথর দিয়ে আঘাত করে বা তাদের মুষ্টাঘাত করে এবং সেই আঘাতপ্রাপ্ত লোকটি মারা না যায় কিন্তু শয্যাশায়ী হয়, ও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনুষ্যেরা বিবাদ করিয়া এক জন অন্যকে প্রস্তরাঘাত কিম্বা মুষ্ট্যাঘাত করিলে সে যদি না মরিয়া শয্যাগত হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনুষ্যেরা বিবাদ করিয়া একজন অন্যকে প্রস্তরাঘাত কিম্বা মুষ্ট্যাঘাত করিলে সে যদি না মরিয়া শয্যাগত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দু’জন লোক ঝগড়া করতে গিয়ে যদি একজন অন্যজনকে এমনভাবে পাথর বা ঘুষি মারে, যার ফলে সে মারা না গেলেও বিছানায় পড়ে থাকে আর শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাইরে গিয়ে তাকে লাঠিতে ভর করে চলাফেরা করতে হয়, তবে সেই আঘাতকারীকে মৃত্যুর শাস্তি দেওয়া চলবে না; কিন্তু যাকে আঘাত করা হয়েছে তার সময় নষ্ট হওয়ার দরুন আঘাতকারীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবার ব্যবস্থা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দু’জন লোক ঝগড়া করতে গিয়ে যদি একজন অন্যজনকে এমনভাবে পাথর বা ঘুষি মারে, যার ফলে সে মারা না গেলেও বিছানায় পড়ে থাকে আর শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাইরে গিয়ে তাকে লাঠিতে ভর করে চলাফেরা করতে হয়, তবে সেই আঘাতকারীকে মৃত্যুর শাস্তি দেওয়া চলবে না; কিন্তু যাকে আঘাত করা হয়েছে তার সময় নষ্ট হওয়ার দরুন আঘাতকারীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবার ব্যবস্থা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝগড়া বিবাদের সময় কেউ যদি কাউকে পাথর ছুঁড়ে মারে বা ঘুষি মেরে জখম করে এবং তার ফলে যদি সেই আহত ব্যক্তির মৃত্যু না হয়, যদি সে শুধু শয্যাশায়ী হয়ে থাকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পরস্পর ঝগড়া করবার সময় যদি একজন অপর ব্যক্তিকে পাথর অথবা তার মুষ্টি দিয়ে আঘাত করে তাহলে তার শাস্তি পাওয়া উচিৎ| যে আহত সে যদি মারা না যায় তবে যে আঘাত করেছে তাকে হত্যা করা হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মানুষেরা বিবাদ করে একজন অন্যকে পাথরের আঘাত কিংবা হাত দিয়ে আঘাত করলে সে যদি মারা না গিয়ে শয্যাশায়ী হয়,