Exodus 21:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন গরু যদি কোন পুরুষ বা স্ত্রীকে শিং দিয়ে আঘাত করলে পর মারা যায় তবে ঐ গরু অবশ্যই পাথরের আঘাতে মেরে ফেলতে হবে এবং তার গোশ্‌ত অখাদ্য হবে; কিন্তু গরুর মালিক দণ্ড পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একটি বলদ যদি ঢুঁ মেরে কোনও পুরুষ বা মহিলাকে মেরে ফেলে, তবে সেই বলদটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে, এবং সেটির মাংস অবশ্যই খাওয়া যাবে না। কিন্তু সেই বলদটির মালিক দোষী সাব্যস্ত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গোরু কোন পুরুষ কি স্ত্রীকে শৃঙ্গাঘাত করিলে সে যদি মরে, তবে ঐ গোরু অবশ্য প্রস্তরাঘাতে বধ্য হইবে, এবং তাহার মাংস অখাদ্য হইবে; কিন্তু গোরুর স্বামী দণ্ড পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গরু কোন পুরুষ কি স্ত্রীকে শৃঙ্গ দ্বারা আঘাত করিলে সে যদি মরে, তবে ঐ গরু অবশ্য প্রস্তরাঘাতে বধ্য হইবে, এবং তাহার মাংস অখাদ্য হইবে; কিন্তু গরুর মালিক দণ্ড পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কোন গরু গুঁতিয়ে কোন পুরষ বা স্ত্রীলোককে মেরে ফেলে তবে পাথর ছুঁড়ে সেই গরুটাকে অবশ্যই মেরে ফেলতে হবে। সেই গরুর মাংস কেউ খাবে না এবং গরুর মালিক কোন শাস্তি পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কোন গরু গুঁতিয়ে কোন পুরুষ বা স্ত্রীলোককে মেরে ফেলে তবে পাথর ছুঁড়ে সেই গরুটাকে অবশ্যই মেরে ফেলতে হবে। সেই গরুর গোশ্‌ত কেউ খাবে না এবং গরুর মালিক কোন শাস্তি পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ষাঁড় কোন পুরুষ বা নারীকে গুঁতিয়ে মেরে ফেলে তাহলে সেই ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। তার মাংস খাওয়া চলবে না। ষাঁড়টির মালিক এর জন্য দায়ী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনও ব্যক্তির ষাঁড় কোন স্ত্রী বা পুরুষকে মেরে ফেলে তাহলে ঐ ষাঁড়কে পাথর দিয়ে মেরে হত্যা করতে হবে| ঐ ষাঁড়কে খাওয়াও যাবে না| কিন্তু ষাঁড়ের মালিক দোষী হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গরু কোনো পুরুষ কি স্ত্রীকে শিং দিয়ে আঘাত করলে সে যদি মরে, তবে ঐ গরু অবশ্যই পাথরের আঘাতে হত্যা হবে এবং তার মাংস খাওয়া হবে না; কিন্তু গরুর মালিক শাস্তি পাবে না।