Exodus 21:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ যদি কোন কূপ অনাবৃত করে, কূপ খনন করে আবৃত না করে তবে তার মধ্যে কোন গরু কিংবা গাধা পড়লে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কেউ একটি খানাখন্দ অনাবৃত রাখে বা সেটি ঢেকে রাখতে ব্যর্থ হয় এবং কোনও বলদ বা কোনও গাধা সেটির মধ্যে পড়ে যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ যদি কোন কূপ অনাবৃত করে, কিম্বা কূপ খনন করিয়া তাহা আবৃত না করে, তবে তাহার মধ্যে কোন গোরু কিম্বা গর্দ্দভ পড়িলে সেই কূপের স্বামী ক্ষতিপূরণ করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ যদি কোন কূপ অনাবৃত করে, কূপ খনন করিয়া আবৃত না করে, তবে তাহার মধ্যে কোন গরু কিম্বা গর্দভ পড়িলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কোন জমির মালিক তার জমির কোন গর্তের মুখ খুলে রাখে কিম্বা কোন গর্ত খুঁড়ে ঠিক মত তার মুখ ঢাকা দিয়ে না রাখে আর সেই গর্তে যদি কোন গরু বা গাধা পড়ে যায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কোন জমির মালিক তার জমির কোন গর্তের মুখ খুলে রাখে কিংবা কোন গর্ত খুঁড়ে ঠিক মত তার মুখ ঢাকা দিয়ে না রাখে আর সেই গর্তে যদি কোন গরু বা গাধা পড়ে যায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ কুয়োর মুখ খুলে রাখে, কিম্বা কুয়ো খুঁড়ে তার মুখ না ঢাকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোনও ব্যক্তি কুঁয়োর ওপরের ঢাকা সরিয়ে দিতে পারে বা গভীর গর্ত খুঁড়ে ঢাকা না দিয়ে রাখতে পারে| যদি কোন ব্যক্তির পোষা জন্তু এসে এই গর্তে পড়ে যায় তবে গর্তের মালিককে দায়ী করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কেউ যদি কোনো গর্ত খুলে রাখে, অথবা একজন ব্যক্তি কূপ খুঁড়ে তা না ঢেকে রাখে, তবে তার মধ্যে কোন গরু অথবা গাধা পড়লে,