Exodus 21:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কূপের মালিক ক্ষতিপূরণ দেবে, সে পশুর মালিককে মূল্য দেবে কিন্তু ঐ মৃত পশু তারই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে যে সেই খন্দটি খুঁড়েছিল সে অবশ্যই সেই মালিককে ক্ষতিপূরণ দেবে ও পরিবর্তে মৃত পশুটি নিয়ে নেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পশুর স্বামীকে রৌপ্যমূল্য দিবে, কিন্তু ঐ মৃত পশু তাহারই হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কূপের মালিক ক্ষতিপূরণ করিবে, সে পশুর মালিককে রৌপ্যমূল্য দিবে, কিন্তু ঐ মৃত পশু তাহারই হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তাকেই তার ক্ষতিপুরণ দিতে হবে। সেই গরু বা গাধার মালিককে সেই ক্ষতিপুরণ দিতে হবে; তবে মরা গরু বা গাধাটা তার হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তাকেই তার ক্ষতিপুরণ দিতে হবে। সেই গরু বা গাধার মালিককে সেই ক্ষতিপুরণ দিতে হবে; তবে মরা গরু বা গাধাটা তার হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেই কুয়োর মধ্যে কারও বলদ বা গাধা পড়ে মারা যায়, তাহলে কুয়োর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। পশুর মালিককে সে টাকা দেবে এবং মরা পশুটা তার হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গর্তের মালিককে জন্তুটির মূল্য দিতে হবে কিন্তু মূল্য দেওয়ার পর সে জন্তুটির দেহ নিজের কাছে রাখার অধিকার পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই কূপের মালিক ক্ষতিপূরণ দেবে, সে পশুর মালিককে মূল্য হিসাবে রূপা দেবে, কিন্তু ঐ মৃত পশু তারই হবে।