Exodus 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ গরু কিংবা ভেড়া চুরি করে হত্যা করে, কিংবা বিক্রি করে, সে একটি গরুর বদলে পাঁচটি গরু ও একটি ভেড়ার বদলে চারটি ভেড়া দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে কেউ একটি বলদ বা একটি মেষ চুরি করে সেটি জবাই করে বা বিক্রি করে দেয়, তবে তাকে অবশ্যই ক্ষতিপূরণস্বরূপ সেই বলদটির পরিবর্তে পাঁচটি গবাদি পশু ও সেই মেষটির পরিবর্তে চারটি মেষ দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ গোরু কিম্বা মেষ চুরি করিয়া বধ করে, কিম্বা বিক্রয় করে, সে এক গোরুর পরিশোধে পাঁচ গোরু, ও এক মেষের পরিশোধে চারি মেষ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ গরু কিম্বা মেষ চুরি করিয়া বধ করে, কিম্বা বিক্রয় করে, সে একটি গরুর পরিশোধে পাঁচটি গরু, ও একটি মেষের পরিশোধে চারিটি মেষ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কোন লোক কোন গরু বা ভেড়া চুরি করে এনে মেরে ফেলে কিম্বা বিক্রি করে দেয়, তবে তাকে একটা গরুর বদলে পাঁচটা গরু এবং একটা ভেড়ার বদলে চারটা ভেড়া ফিরিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কোন লোক কোন গরু বা ভেড়া চুরি করে এনে মেরে ফেলে কিংবা বিক্রি করে দেয়, তবে তাকে একটা গরুর বদলে পাঁচটা গরু এবং একটা ভেড়ার বদলে চারটা ভেড়া ফিরিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন লোক কারও গরু বা ভেড়া চুরি করে মেরে খায় কিম্বা বিক্রি করে তাহলে তাকে একটি গরুর বদলে পাঁচটি গরু এবং একটি ভেড়ার বদলে চারটি ভেড়া ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে ব্যক্তি ষাঁড় বা মেষ চুরি করেছে তাকে কিভাবে শাস্তি দেবে? যদি সে প্রাণীটিকে হত্যা করে বা বিক্রি করে দেয় তবে সে সেটা ফেরৎ‌ দিতে পারবে না, তাই তাকে একটা চুরি করা ষাঁড়ের বদলে পাঁচটা ষাঁড় কিনে দিতে হবে বা একটা মেষের বদলে চারটি মেষ দিতে হবে| তাকে চুরির জন্য জরিমানা দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ গরু অথবা ভেড়া চুরি করে এবং হত্যা করে অথবা বিক্রি করে, সে একটি গরুর পরিবর্তে পাঁচটি গরু, ও একটি ভেড়ার পরিবর্তে চারটি ভেড়া দেবে।