Exodus 22:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ যদি তার গাধা কিংবা গরু কিংবা ভেড়া কিংবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অগোচরে সে পশু মারা যায়, বা আঘাত পায়, কিংবা কেড়ে নেওয়া হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কেউ তার প্রতিবেশীর কাছে গাধা, বলদ, মেষ বা অন্য কোনো পশু গচ্ছিত রাখে এবং সেটি মারা যায় বা আহত হয় বা মানুষের অগোচরে চুরি হয়ে যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ যদি আপন গর্দ্দভ কিম্বা গোরু কিম্বা মেষ কিম্বা কোন পশু প্রতিবাসীর কাছে পালনার্থে রাখে, এবং লোকের অগোচরে সে পশু মরিয়া যায়, বা ভগ্নাঙ্গ হয়, কিম্বা তাড়িত হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ যদি তাহার গর্দভ কিম্বা গরু কিম্বা মেষ কিম্বা কোন পশু প্রতিবাসীর কাছে পালনার্থে রাখে, এবং লোকের অগোচরে সেই পশু মরিয়া যায়, বা ভগ্নাঙ্গ হয়, কিম্বা তাড়িত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ তার গাধা, গরু, ভেড়া কিম্বা অন্য কোন পশু কারও কাছে রাখতে দেয় আর তা মরে যায় বা আঘাত পায় কিম্বা কেড়ে নেওয়া হয় অথচ কেউ এই সব হতে দেখে নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ তার গাধা, গরু, ভেড়া কিংবা অন্য কোন পশু কারও কাছে রাখতে দেয় আর তা মরে যায় বা আঘাত পায় কিংবা কেড়ে নেওয়া হয় অথচ কেউ এই সব হতে দেখে নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি যদি তার গাধা, গরু, ভেড়া কিম্বা অন্য কোন পশু তার প্রতিবেশীর জিম্মায় রাখে এবং সেই পশুটি যদি মরে যায়, পঙ্গু হয় বা লুঠ হয়ে যায় আর তার কোন সাক্ষী না থাকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোনও ব্যক্তি তার কোন প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য তার প্রতিবেশীকে অল্প সময়ের জন্য ভার দিতে পারে| সেটা গাধা বা ষাঁড় বা মেষ হতে পারে কিন্তু যদি সেই প্রাণী আহত হয় বা মারা যায় বা কারো অলক্ষ্যে চুরি হয়ে যায় তাহলে কি করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি একজন ব্যক্তি নিজের গাধা, গরু, ভেড়া অথবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অজানায় সেই পশু মরে যায়, বা কোনো অঙ্গ ভেঙে যায় অথবা দূরে কোথাও নিয়ে যাওয়া হয়,