Exodus 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ‘আমি প্রতিবেশীর দ্রব্যে হাত দিই নি’, এই বলে এক জন অন্য জনের কাছে মাবুদের নামে কসম করবে, আর পশুর মালিক সেই কসম গ্রাহ্য করবে। ঐ ব্যক্তি ক্ষতিপূরণ দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তাদের মধ্যে উৎপন্ন সমস্যাটির সমাধান হবে সদাপ্রভুর সামনে এই শপথ নেওয়ার মাধ্যমে, যে সেই প্রতিবেশী অন্যজনের সম্পত্তিতে হস্তক্ষেপ করেনি। মালিককে তা মেনে নিতে হবে, এবং কোনও ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ‘আমি প্রতিবাসীর দ্রব্যে হস্তার্পণ করি নাই’, ইহা বলিয়া এক জন অন্য জনের কাছে সদাপ্রভুর নামে দিব্য করিবে; আর পশুর স্বামী সেই দিব্য গ্রাহ্য করিবে, ঐ ব্যক্তি ক্ষতিপূরণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ‘আমি প্রতিবাসীর দ্রব্যে হস্তার্পণ করি নাই’, ইহা বলিয়া একজন অন্য জনের কাছে সদাপ্রভুর নামে দিব্য করিবে, আর পশুর মালিক সেই দিব্য গ্রাহ্য করিবে। ঐ ব্যক্তি ক্ষতিপূরণ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেই লোকই যে সেটা করে নি তা সদাপ্রভুর সামনে শপথ করে তাকে ব্যাপারটার মীমাংসা করতে হবে। সেই পশুর মালিককে তখন তা মেনে নিতে হবে এবং কোন ক্ষতিপূরণ সে দাবি করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেই লোকই যে সেটা করে নি তা মাবুদের সামনে কসম খেয়ে তাকে ব্যাপারটার মীমাংসা করতে হবে। সেই পশুর মালিককে তখন তা মেনে নিতে হবে এবং কোন ক্ষতিপূরণ সে দাবি করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সেই ব্যক্তিকে প্রভু পরমেশ্বরের দিব্য দিয়ে বলতে হবে যে সে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে নি। পশুর মালিককে সে কথা মেনে নিতে হবে এবং এক্ষেত্রে কোন ক্ষতিপূরণ দিতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই প্রতিবেশীকে প্রভুর নামে শপথ করে বলতে হবে যে সে চুরি করে নি| তখন প্রাণীর মালিক সেই শপথ গ্রাহ্য করবে এবং প্রতিবেশীকে সেই মৃত প্রাণীর জন্য কোন জরিমানা দিতে হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি প্রতিবেশীর জিনিসে হাত দেয়নি, এই কথা বলে একজন অন্য জনের কাছে সদাপ্রভুর নামে শপথ করবে; আর পশুর মালিক সেই জিনিস গ্রহণ করবে এবং ঐ ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে না।