Exodus 22:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সেটি কেটে ফেলা হয় তবে সে প্রমাণ করার জন্য তা উপস্থিত করুক; সেই কেটে ফেলা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি যদি কোনও বন্যপশু দ্বারা বিদীর্ণ হয়েছে, তবে সেই প্রতিবেশী প্রমাণস্বরূপ সেটির দেহাবশেষ আনবে এবং সেই বিদীর্ণ পশুটির জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সেটী বিদীর্ণ হয়, তবে সে প্রমাণার্থে তাহা উপস্থিত করুক; সেই বিদীর্ণ পশুর জন্য সে ক্ষতিপূরণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সেটি বিদীর্ণ হয়, তবে সে প্রমাণার্থে তাহা উপস্থিত করুক; সেই বিদীর্ণ পশুর জন্য সে ক্ষতিপূরণ দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন হিংস্র জন্তু সেই পশুটাকে ছিঁড়ে ফেলে তবে তা প্রমাণ করবার জন্য তাকে পড়ে থাকা অংশগুলো নিয়ে এসে দেখাতে হবে। এই অবস্থায় তাকে আর ক্ষতিপূরণ দিতে হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন হিংস্র জন্তু সেই পশুটাকে ছিঁড়ে ফেলে তবে তা প্রমাণ করবার জন্য তাকে পড়ে থাকা অংশগুলো নিয়ে এসে দেখাতে হবে। এই অবস্থায় তাকে আর ক্ষতিপূরণ দিতে হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি বন্য জন্তুর আক্রমণে পশুটি নিহত হয়, তবে সে তার প্রমাণ স্বরূপ পশুটির দেহের কোন অংশ উপস্থিত করবে। তখন বন্যজন্তুর আক্রমণে নিহত পশুটির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন বন্য জন্তু প্রাণীটিকে মেরে ফেলে তবে তার দেহ প্রমাণ হিসেবে দেখাতে হবে| তাহলে প্রতিবেশীকে জরিমানা দিতে হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।