Exodus 22:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ যদি তার প্রতিবেশীর পশু চেয়ে নেয় ও তার মালিক তার সঙ্গে না থাকবার সময়ে সেই পশু আহত হয় কিংবা মারা যায় তবে সে অবশ্য ক্ষতিপূরণ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কেউ তার প্রতিবেশীর কাছ থেকে কোনও পশু ধার নেয় এবং মালিকের অনুপস্থিতিতে সেটি আহত হয় বা মারা যায়, তবে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ যদি আপন প্রতিবাসীর পশু চাহিয়া লয়, ও তাহার স্বামী তাহার সহিত না থাকিবার সময়ে সে ভগ্নাঙ্গ হয় কিম্বা মরিয়া যায়, তবে সে অবশ্য ক্ষতিপূরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ যদি আপন প্রতিবাসীর পশু চাহিয়া লয়, ও তাহার মালিক তাহার সহিত না থাকিবার সময়ে সেই পশু ভগ্নাঙ্গ হয় কিম্বা মরিয়া যায়, তবে সে অবশ্য ক্ষতিপূরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কারও কাছ থেকে চেয়ে আনা কোন পশু যদি মালিকের অনুপস্থিতিতে আহত হয় বা মরে যায় তবে যে তা চেয়ে এনেছে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কারও কাছ থেকে চেয়ে আনা কোন পশু যদি মালিকের অনুপস্থিতিতে আহত হয় বা মরে যায় তবে যে তা চেয়ে এনেছে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি তার প্রতিবেশীর কাছ থেকে কোন পশু ধার নেয় এবং মালিকের অসাক্ষাতে যদি সেটি পঙ্গু হয়ে যায় বা মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনও ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে ধার নেয় তবে সে তার জন্য দায়ী থাকবে| যদি কোন প্রানী আহত হয় বা মারা যায় তবে প্রতিবেশী প্রানীর মালিককে জরিমানা দেবে| প্রতিবেশীই দায়ী কারণ মালিক সেখানে উপস্থিত ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কেউ যদি নিজের প্রতিবেশীর পশু চেয়ে নেয়, ও তার মালিক তার সঙ্গে না থাকার দিনের পশুটির কোনো অঙ্গ ভেঙে যায় অথবা মরে যায়, তবে সেই অন্য ব্যক্তিকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।