Exodus 22:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাবিন হয় নি এমন কুমারীকে ভুলিয়ে কেউ যদি তার সঙ্গে শয়ন করে তবে সে অবশ্য বিয়ের মোহরানা দিয়ে তাকে বিয়ে করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কোনও লোক, যার বাগদান হয়নি এমন এক কুমারীর সতীত্ব হরণ করে ও তার সাথে শোয়, তবে সে অবশ্যই কন্যাপণ দেবে এবং সেই কুমারী তার স্ত্রী হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ যদি অবাগ্দত্তা কুমারীকে ভুলাইয়া তাহার সহিত শয়ন করে, তবে সে অবশ্য কন্যাপণ দিয়া তাহাকে বিবাহ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ যদি অবাগ্দত্তা কুমারীকে ভুলাইয়া তাহার সহিত শয়ন করে, তবে সে অবশ্য কন্যাপণ দিয়া তাহাকে বিবাহ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কারও সংগে বিয়ের সম্বন্ধ হয় নি এমন কোন কুমারী মেয়েকে যদি কেউ ভুলিয়ে এনে তার সংগে ব্যভিচার করে, তবে সেই লোকটাকে তার বিয়ের পণ দিতে হবে এবং মেয়েটা তার স্ত্রী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কারও সংগে বিয়ের সম্বন্ধ হয় নি এমন কোন সতী মেয়েকে যদি কেউ ভুলিয়ে এনে তার সংগে জেনা করে, তবে সেই লোকটাকে তার বিয়ের মহরানা দিতে হবে এবং মেয়েটা তার স্ত্রী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিবাহের সম্বন্ধ স্থির হয় নি এমন কোন কুমারীকে ভুলিয়ে কেউ যদি তার সম্ভ্রম নষ্ট করে, তাহলে তাকে নির্দিষ্ট কন্যাপণ দিয়ে অবশ্যই সেই কুমারীকে বিবাহ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি, কোনও ব্যক্তি একজন অবাগদত্তা কুমারী মেয়ের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে সে অবশ্যই তার পিতাকে পুরো যৌতুক দেবে এবং তাকে বিয়ে করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ বাগদত্তা নয় এমন কুমারীকে ভুলিয়ে তার সঙ্গে শয়ন করে, তবে সে অবশ্যই মেয়েকে পণ দিয়ে তাকে বিয়ে করবে।