Exodus 22:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সেই ব্যক্তির সঙ্গে আপন কন্যার বিয়ে দিতে পিতা নিতান্ত অসম্মত হয় তবে বিয়ের মোহরানার ব্যবস্থা অনুসারে তাকে রূপা দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কুমারীর বাবা যদি তাকে তার হাতে তুলে দিতে নিছক অস্বীকার করে, তা হলেও, তাকে কুমারীদের জন্য ধার্য কন্যাপণ দিতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সেই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতা নিতান্ত অসম্মত হয়, তবে কন্যাপণের ব্যবস্থানুসারে তাহাকে রৌপ্য দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সেই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতা নিতান্ত অসম্মত হয়, তবে কন্যাপণের ব্যবস্থানুসারে তাহাকে রৌপ্য দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি মেয়েটির বাবা কিছুতেই তার কাছে মেয়ে দিতে রাজী না হয় তা হলেও তাকে এই বিয়ের পণ দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি মেয়েটির পিতা কিছুতেই তার কাছে মেয়ে দিতে রাজী না হয় তা হলেও তাকে এই বিয়ের মহরানা দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি মেয়েটির বাবা সেই লোকের সঙ্গে মেয়ের বিবাহ দিতে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কন্যাপণের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণস্বরূপ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তার পিতা মেয়েটিকে সেই ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে নাও চান তাহলেও তাকে মেয়েটির জন্য পুরো অর্থ দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সেই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে বাবা নিতান্তই রাজি না হয়, তবে কন্যার পণের ব্যবস্থানুযায়ী তাকে টাকা দিতে হবে।