Exodus 22:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে কোনভাবে দুঃখ দিলে যদি তারা আমার কাছে কান্নাকাটি করে তবে আমি অবশ্যই তাদের কান্নায় সাড়া দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি তা করো ও তারা আমার কাছে কেঁদে ওঠে, তবে আমি নিঃসন্দেহে তাদের কান্না শুনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে কোন মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্য তাহাদের ক্রন্দন শুনিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে কোন মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্য তাহাদের ক্রন্দন শুনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তা কর এবং সে আমার কাছে কাঁদে তবে নিশ্চয়ই আমি তার কান্নায় কান দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তা কর এবং সে আমার কাছে কাঁদে তবে নিশ্চয়ই আমি তার কান্নায় কান দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রতি যদি তোমরা দুর্ব্যবহার কর, আর তারা যদি আমার কাছে আর্ত আবেদন জানায়, তাহলে তাদের আর্তরবে আমি নিশ্চয়ই সাড়া দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি ঐসব বিধবা ও অনাথদের নির্যাতন কর তাহলে আমি তাদের দুর্দশার কথা জেনে যাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে কোন ভাবে দুঃখ দিলে যদি তারা আমার কাছে কাঁদে, তবে আমি সদাপ্রভু অবশ্যই তাদের কান্না শুনব;