Exodus 22:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাতে আমার ক্রোধ প্রজ্বলিত হবে এবং আমি তোমাদেরকে তলোয়ার দ্বারা হত্যা করবো, তাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানেরা এতিম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ক্রোধ জাগ্রত হবে, এবং আমি তরোয়াল দিয়ে তোমাদের হত্যা করব; তোমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে ও তোমাদের সন্তানেরা পিতৃহীন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, এবং আমি তোমাদিগকে খড়্গ দ্বারা বধ করিব, তাহাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানগণ পিতৃহীন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমার ক্রোধ জ্বলে উঠবে এবং তোমরা যুদ্ধে মারা পড়বে। তাতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এবং ছেলেমেয়েরা তাদের বাবাকে হারাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমার রাগ জ্বলে উঠবে এবং তোমরা যুদ্ধে মারা পড়বে। তাতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এবং ছেলেমেয়েরা তাদের পিতাকে হারাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ক্রোধ তখন প্রজ্বলিত হবে আর আমি যুদ্ধবিগ্রহ দ্বারা তোমাদের ধ্বংস করব। তোমাদের পত্নীরা বিধবা হবে আর সন্তানেরা হবে পিতৃহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে আমি রেগে গিয়ে তোমাকে হত্যা করব, যার ফলে তোমার স্ত্রী বিধবা হবে এবং তোমার সন্তানরা অনাথ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার ক্রোধ জ্বলে উঠবে এবং আমি তোমাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করব, তাতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এবং তোমাদের সন্তানেরা পিতাহীন হবে।