Exodus 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি আমার লোকদের মধ্যে তোমার স্বজাতির কোন দীন-দুঃখীকে টাকা ধার দাও তবে তার কাছে সুদখোরের মত হয়ো না; তোমরা তার উপরে সুদ চাপাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যদি তোমাদের মধ্যে বসবাসকারী আমার প্রজাদের মধ্যে অভাবগ্রস্ত কাউকে অর্থ ধার দাও, তবে তা এক ব্যবসায়িক চুক্তিরূপে গণ্য কোরো না; সুদ ধার্য কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোন দীন দুঃখীকে টাকা ধার দেও, তবে তাহার কাছে সুদগ্রাহীর ন্যায় হইও না; তোমরা তাহার উপরে সুদ চাপাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোন দীন-দুঃখীকে টাকা ধার দেও, তবে তাহার কাছে সুদগ্রাহীর ন্যায় হইও না; তোমরা তাহার উপরে সুদ চাপাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার কোন অভাবী লোককে যদি তুমি টাকা ধার দাও তবে মহাজনের মত করে তার কাছ থেকে কোন সুদ নিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার কোন অভাবী লোককে যদি তুমি টাকা ধার দাও তবে মহাজনের মত করে তার কাছ থেকে কোন সুদ নিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের স্বজাতীয়, আমার কোন গরীব প্রজাকে যদি তোমরা কেউ টাকা ধার দাও, তবে তার সঙ্গে সুদখোর মহাজনের মত ব্যবহার করবে না। তার কাছ থেকে কোন সুদ আদায় কোরো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি আমার লোকদের মধ্যে কেউ দরিদ্র হয় এবং তাকে তুমি কিছু টাকা ধার দাও, তাহলে ঐ টাকার ওপর কোন সুদ দাবী করো না অথবা তাকে সুদ দিতে বাধ্য করো না| সুদ নিয়ে যে টাকা দেয় তার মতো ব্যবহার করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি আমার লোকদের মধ্যে তোমাদের নিজের জাতির মধ্যে এমন কাউকে টাকা ধার দাও, তবে তার কাছে তোমরা সুদ গ্রহীতার মতো হয়ো না অথবা তোমরা তার উপরে সুদ চাপিয়ে দিয়ো না।