Exodus 22:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তা তার একমাত্র আচ্ছাদন, তার গায়ে দেবার কাপড়; সে কিসে শয়ন করবে? আর যদি সে আমার কাছে কান্নাকাটি করে তবে আমি তার কান্না শুনব, কেননা আমি মমতায় পূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেই আলখাল্লাটিই তোমার প্রতিবেশীর কাছে থাকা একমাত্র আচ্ছাদন। তারা আর কীসে শোবে? তারা যখন আমার কাছে কেঁদে উঠবে, আমি তা শুনব; কারণ আমি করুণাময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহা তাহার একমাত্র আচ্ছাদন, তাহার গাত্রের বস্ত্র; সে কিসে শয়ন করিবে? আর যদি সে আমার কাছে ক্রন্দন করে, তবে আমি তাহা শুনিব, কেননা আমি কৃপাবান্।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহা তাহার একমাত্র আচ্ছাদন, তাহার গাত্রের বস্ত্র; সে কিসে শয়ন করিবে? আর যদি সে আমার কাছে ক্রন্দন করে, তবে আমি তাহা শুনিব, কেননা আমি কৃপাবান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ওটাই তার গায়ে দেবার জন্য একমাত্র কাপড়। ওটা না থাকলে সে কি গায়ে দিয়ে শোবে? যদি সে এইজন্য আমার কাছে কাঁদে তবে আমি তার কান্না শুনব, কারণ আমার অন্তর দয়াতে পূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ ওটাই তার গায়ে দেবার জন্য একমাত্র কাপড়। ওটা না থাকলে সে কি গায়ে দিয়ে শোবে? যদি সে এইজন্য আমার কাছে কাঁদে তবে আমি তার কান্না শুনব, কারণ আমার অন্তর রহমতে পূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেইটিই তার পরণের একমাত্র জামা, সেটি না হলে সে কী করে শোবে? সে যদি আমার কাছে কাতর আবেদন জানায়, আমি শুনব কারণ আমি করুণাময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তার শীতবস্ত্র না থাকে তবে সে শীতে কষ্ট পাবে এবং তার কান্না আমি শুনতে পাবো কারণ আমি দয়ালু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা তার গায়ের একমাত্র পোষাক; সে আর কিসের উপর শোবে? আর যখন সে আমার কাছে কাঁদবে, আমি তার কান্না শুনব, কারণ আমি দয়ালু।