Exodus 22:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তার উপরে সূর্য উদিত হয় তবে রক্তপাতের দোষ হবে। ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য, যদি তার কিছু না থাকে তবে চুরির দরুন সে নিজেই বিক্রি হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তা যদি সূর্যোদয়ের পর ঘটে, তবে সেই রক্ষক রক্তপাতের দোষে দোষী হবে। “যে কেউ চুরি করেছে, তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু তার কাছে যদি কিছুই না থাকে, তবে চৌর্যবৃত্তির ক্ষতিপূরণের জন্য তাকে অবশ্যই বিক্রীত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তাহার উপরে সূর্য্য উদিত হয়, তবে রক্তপাতের দোষ হইবে; ক্ষতিপূরণ করা চোরের কর্ত্তব্য; যদি তাহার কিছু না থাকে, তবে চৌর্য্য হেতু সে বিক্রীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তাহার উপরে সূর্য উদিত হয়, তবে রক্তপাতের দোষ হইবে। ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য, যদি তাহার কিছু না থাকে, তবে চৌর্যহেতু সে বিক্রীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি সূর্য উঠবার পরে তা হয় তবে সে সেই খুনের জন্য দায়ী হবে। “চোরকে চুরি করা জিনিসের জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু যদি তার কিছু না থাকে তবে তাকেই বিক্রি করে সেই টাকা আদায় করে নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি সূর্য উঠবার পরে তা হয় তবে সে সেই খুনের জন্য দায়ী হবে। “চোরকে চুরি করা জিনিসের জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু যদি তার কিছু না থাকে তবে তাকেই বিক্রি করে সেই টাকা আদায় করে নিতে হবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তার উপরে সূর্য্য উদয় হয়, তবে হত্যার দোষ তার হবে; ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য; যদি তার কিছু না থাকে, তবে চুরি করার কারণে সে বিক্রীত হবে।