Exodus 22:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গরু ও ভেড়া সম্বন্ধেও সেই রকম করো; তা সাত দিন তার মায়ের সঙ্গে থাকবে, অষ্টম দিনে তুমি তা আমাকে দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার গবাদি পশুপালের ও তোমার মেষের ক্ষেত্রেও তুমি তাই কোরো। মায়েদের সাথে সেগুলি সাত দিন থাকুক, কিন্তু অষ্টম দিনে তুমি সেগুলি আমাকে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার গো ও মেষ সম্বন্ধেও তদ্রূপ করিও; তাহা সাত দিন আপন মাতার সহিত থাকিবে, অষ্টম দিনে তুমি তাহা আমাকে দিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার গরু ও মেষ সম্বন্ধেও তদ্রূপ করিও; তাহা সাত দিন আপন মাতার সহিত থাকিবে, অষ্টম দিনে তুমি তাহা আমাকে দিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের গরু ও ভেড়ার বেলায়ও তা-ই করবে। সাত দিন পর্যন্ত তাদের বাচ্চাগুলো মায়ের কাছে থাকবে, তারপর আট দিনের দিন সেগুলো আমাকে দিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের গরু ও ভেড়ার বেলায়ও তা-ই করবে। সাত দিন পর্যন্ত তাদের বাচ্চাগুলো মায়ের কাছে থাকবে, তারপর আট দিনের দিন সেগুলো আমাকে দিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের গরু ও ভেড়া সম্পর্কে এই রীতি পালন করবে। প্রথম জাত সন্তান সাতদিন মায়ের কাছে থাকবে, অষ্টম দিনে তাকে আমার উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রথমজাত গরু বা মেষও আমাকে দেবে| প্রথম নবজাতককে তার মায়ের কাছে সাত দিন রেখে অষ্টম দিনে আমাকে দিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার গরু ও ভেড়া সমন্ধেও সেইরূপ কোরো; কারণ তা সাত দিন নিজের মায়ের সঙ্গে থাকবে, কিন্তু আট দিনের র দিন তুমি তা আমাকে দেবে।