Exodus 22:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র লোক হবে; ক্ষেতে মারা গিয়ে পরে থাকা কোন পশুর গোশ্‌ত খাবে না; তা কুকুরদের কাছে ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাদের আমার পবিত্র প্রজা হতে হবে। অতএব বুনো পশুদের দ্বারা বিদীর্ণ কোনও পশুর মাংস খেয়ো না; কুকুরদের কাছে তা ছুঁড়ে ফেলে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র লোক হইবে; ক্ষেত্রে বিদীর্ণ কোন মাংস খাইবে না; তাহা কুকুরদের কাছে ফেলিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র লোক হইবে; ক্ষেত্রে বিদীর্ণ কোন মাংস খাইবে না; তাহা কুকুরদের নিকটে ফেলিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা হবে আমার উদ্দেশ্যে আলাদা করা লোক। সেইজন্য এমন কোন পশুর মাংস তোমরা খাবে না যা কোন হিংস্র জানোয়ারে ছিঁড়ে মাঠে ফেলে রেখেছে; তা কুকুরকে খেতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা হবে আমার পাক-পবিত্র বান্দা। সেইজন্য এমন কোন পশুর গোশ্‌ত তোমরা খাবে না যা কোন হিংস্র জানোয়ারে ছিঁড়ে মাঠে ফেলে রেখেছে; তা কুকুরকে খেতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার উদ্দেশে পবিত্র মানব গাষ্ঠী। প্রান্তরে বন্যজন্তুর দ্বারা নিহত কোন পশুর মাংস তোমরা খাবে না। সেই মাংস কুকুরকে খেতে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা আমার বিশেষ লোক, কোন বন্য প্রাণীর মেরে ফেলা পশুর মাংস খাবে না| সেই মাংস কুকুরকে খেতে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা আমার জন্য পবিত্র লোক হবে; সুতরাং ক্ষেত্রে পড়ে থাকা কোনো বিদীর্ণ মাংস খাবে না; পরিবর্তে তা কুকুরের কাছে ছুঁড়ে ফেলে দেবে।