Exodus 22:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন জায়গা থেকে যদি আগুন উঠে কাঁটাবনে লেগে কারো শস্যরাশি কিংবা শস্যের ঝাড় কিংবা ক্ষেত পুড়ে যায় তবে সেই যে আগুন জ্বালিয়ে ছিল সে অবশ্যই ক্ষতিপূরণ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি আগুন লেগে তা কাঁটাঝোপে এমনভাবে ছড়িয়ে পড়ে যে তা কাঁচা বা পাকা শস্য অথবা সমগ্র ক্ষেতজমি পুড়িয়ে ছারখার করে দেয়, তবে যে প্রথমে সেই আগুন লাগিয়েছিল, তাকেই ক্ষতিপূরণ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অগ্নি ধরিয়া উঠিয়া কন্টকবনে লাগিলে যদি কাহারও শস্যরাশি কিম্বা শস্যের ঝাড় কিম্বা ক্ষেত্র দগ্ধ হয়, তবে সেই দাহকারী অবশ্য ক্ষতিপূরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অগ্নি ধরিয়া উঠিয়া কণ্টকবনে লাগিলে যদি কাহারও শস্যরাশি কিম্বা শস্যের ঝাড় কিম্বা ক্ষেত্র দগ্ধ হয়, তবে সেই দাহকারী অবশ্যই ক্ষতিপূরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কোন জায়গা থেকে আগুন কাঁটাঝোপে গিয়ে লাগে এবং পরে ছড়িয়ে গিয়ে গাদা করে রাখা কিম্বা মাঠে দাঁড়িয়ে থাকা শস্য কিম্বা গোটা ক্ষেতখানা পুড়িয়ে ফেলে, তবে আগুনটা যে জ্বালিয়েছিল তাকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কোন জায়গা থেকে আগুন কাঁটাঝোপে গিয়ে লাগে এবং পরে ছড়িয়ে গিয়ে গাদা করে রাখা কিংবা মাঠে দাঁড়িয়ে থাকা শস্য কিংবা গোটা ক্ষেতখানা পুড়িয়ে ফেলে, তবে আগুনটা যে জ্বালিয়েছিল তাকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঁটাঝোপের আগুন যদি ছড়িয়ে পড়ে স্তূপীকৃত শস্য, ক্ষেতের ফসল বা রোয়া ক্ষেত নষ্ট করে দেয়, তাহলে যে সেই আগুন লাগাবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কেউ যদি তার প্রতিবেশীর শস্যের গাদা অথবা যে শস্য কাটা হয়নি তা অথবা পুরো ক্ষেতটি পুড়িয়ে ফেলে, তাহলে যা কিছু পুড়ে গেছে তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগুন কাঁটাবনে লাগলে যদি কারও শস্যরাশি অথবা শস্যের ঝাড় অথবা বাগান পুড়ে যায়, তবে সেই যে আগুন লাগায় অবশ্য ক্ষতিপূরণ দেবে।