Exodus 22:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি চোর ধরা না পড়ে তবে বাড়ির মালিক প্রতিবেশীর দ্রব্যে হাত দিয়েছে কি না, তা জানবার জন্য তাকে আল্লাহ্‌র সাক্ষাতে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই চোরকে যদি খুঁজে পাওয়া না যায়, তবে সেই বাড়ির মালিককে বিচারকদের সামনে দাঁড়াতে হবে, এবং তাঁদেরই স্থির করতে হবে সেই বাড়ির মালিক সেই অন্যজনের সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে, কি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি চোর ধরা না পড়ে, তবে গৃহস্বামী প্রতিবাসীর দ্রব্যে হাত দিয়াছে কি না, তাহা জানিবার জন্য সে ঈশ্বরের সাক্ষাতে আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি চোর ধরা না পড়ে, তবে গৃহস্বামী প্রতিবাসীর দ্রব্যে হাত দিয়াছে কি না, তাহা জানিবার জন্য সে ঈশ্বরের সাক্ষাতে আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি চোর ধরা না পড়ে তবে ঘরের কর্তা নিজেই সেই সব নিয়েছে কিনা তা স্থির করবার জন্য তাকে ঈশ্বরের কাছে উপস্থিত হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি চোর ধরা না পড়ে তবে ঘরের কর্তা নিজেই সেই সব নিয়েছে কিনা তা স্থির করবার জন্য তাকে আল্লাহ্‌র কাছে উপস্থিত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোর যদি ধরা না পড়ে তাহলে গৃহকর্তা নিজেই তার প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করেছে কি না তা জানার জন্য তাকে ঈশ্বরের উপাসনার স্থানে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি চোরকে খুঁজে পাওয়া না যায়, তাহলে ঈশ্বর বিচার করবেন যেখান থেকে চুরি হয়েছে সেই বাড়ির মালিক দোষী কি না| বাড়ির মালিক ঈশ্বরের কাছে যাবে এবং ঈশ্বর বিচার করবেন যে সে কিছু চুরি করেছে কি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি চোরটি না ধরা পড়ে, তবে সেই বাড়ির মালিক প্রতিবেশীর সম্পত্তিতে হাত দিয়েছে কিনা, তা জানবার জন্য তাকে বিচা রকের সামনে বিচারের জন্য আসতে হবে।