Exodus 22:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত রকমের অপরাধের বিষয়ে, অর্থাৎ গরু কিংবা গাধা কিংবা ভেড়া কিংবা পরনের কাপড়, বা কোন হারানো বস্তুর বিষয়ে যদি কেউ বলে, এটা সেই দ্রব্য তবে উভয়ের কথা আল্লাহ্‌র কাছে উপস্থিত হবে। আল্লাহ্‌ যাকে দোষী করবেন, সে তার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলদ, গাধা, মেষ, পোশাকের, বা অন্য যে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির বিষয়ে যদি কেউ বলে, ‘এটি আমার,’ সেগুলির অবৈধ দখলদারির সব ক্ষেত্রে দুই পক্ষকেই তাদের মামলাগুলি বিচারকদের সামনে আনতে হবে। যাকে বিচারকেরা দোষী সাব্যস্ত করবেন, সেই অন্যজনকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বপ্রকার অপরাধের বিষয়ে, অর্থাৎ গোরু কিম্বা গর্দ্দভ কিম্বা মেষ কিম্বা বস্ত্র, বা কোন হারাণ বস্তুর বিষয়ে যদি কেহ বলে, এ সেই দ্রব্য, তবে উভয়ের কথা ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে; ঈশ্বর যাহাকে দোষী করিবেন, সে আপন প্রতিবাসীকে তাহার দ্বিগুণ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বপ্রকার অপরাধের বিষয়ে, অর্থাৎ গরু কিম্বা গর্দভ কিম্বা মেষ কিম্বা বস্ত্র, বা কোন হারানো বস্তুর বিষয়ে যদি কেহ বলে, ইহা সেই দ্রব্য, তবে উভয়ের কথা ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে। ঈশ্বর যাহাকে দোষী করিবেন, সে আপন প্রতিবাসীকে তাহার দ্বিগুণ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যের দখলে আছে এমন কোন গরু বা গাধা বা ভেড়া বা পরনের কাপড় কিম্বা অন্য যে কোন হারানো জিনিস দেখে যদি কেউ বলে সেটা তার, তবে তা মীমাংসার জন্য দুই পক্ষকেই ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হতে হবে। ঈশ্বর যাকে দোষী বলে স্থির করবেন সে অন্যজনকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যের দখলে আছে এমন কোন গরু বা গাধা বা ভেড়া বা পরনের কাপড় কিংবা অন্য যে কোন হারানো জিনিস দেখে যদি কেউ বলে সেটা তার, তবে তা মীমাংসার জন্য দুই পক্ষকেই আল্লাহ্‌র কাছে গিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহ্‌ যাকে দোষী বলে স্থির করবেন সে অন্যজনকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গরু, গাধা, ভেড়া জামাকাপড় কিংবা হারানো জিনিসের মালিকানা সংক্রান্ত বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগে ঈশ্বরের উপাসনার স্থানে উভয় পক্ষকেই উপস্থিত করতে হবে। ঈশ্বর যাকে দায়ী বলে নির্দেশ করবেন, সে অপর পক্ষকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনও দুই ব্যক্তি উভয়েই কোনও ষাঁড় বা গাধা বা মেষ বা কোনও হারানো বস্তুকে নিজের বলে দাবী করে তাহলে তারা দুজনেই ঈশ্বরের কাছে যাবে| ঈশ্বর যাকে দোষী করবেন সে অপর ব্যক্তিকে সেই জিনিসটির মূল্যের দ্বিগুণ দাম দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব প্রকার অপরাধের জন্য, অর্থাৎ গরু বা গাধা, ভেড়া, কাপড়, বা কোনো হারিয়ে যাওয়া জিনিসের বিষয়ে যদি কেউ বলে, এটি আমার জিনিস, তবে উভয় পক্ষের কথা বিচারকের কাছে নিয়ে আসতে হবে; বিচা রক যাকে দোষী করবেন, তাকে নিজের প্রতিবেশীকে তার দ্বিগুন দিতে হবে।