Exodus 23:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ছয় দিন তোমার কাজ করো কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করো; যেন তোমার গরু ও গাধা বিশ্রাম পায় এবং তোমার বাড়িতে জন্মেছে এমন বাঁদীর পুত্র ও বিদেশী লোকের প্রাণ জুড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ছয় দিন তুমি কাজ কোরো, কিন্তু সপ্তম দিন কাজ কোরো না; যেন তোমার বলদ ও গাধা বিশ্রাম নিতে পারে, এবং তোমার পরিবারে জন্মানো ক্রীতদাস ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশি যেন চাঙ্গা থাকতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ছয় দিন আপন কর্ম্ম করিও, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিও; যেন তোমার গোরু ও গর্দ্দভ বিশ্রাম পায়, এবং তোমার দাসীপুত্র ও বিদেশী লোক প্রাণ জুড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ছয় দিন আপন কর্ম করিও, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিও; যেন তোমার গরু ও গর্দভ বিশ্রাম পায়, এবং তোমার দাসীপুত্র ও বিদেশী লোক প্রাণ জুড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা সপ্তার ছয় দিন কাজ করবে কিন্তু সপ্তম দিনে কোন কাজ করবে না। তাতে তোমাদের গরু ও গাধা বিশ্রাম পাবে এবং তোমাদের ঘরে জন্মেছে এমন দাস ও দাসী আর অন্যান্য জাতির লোকেরাও পরিশ্রম থেকে রেহাই পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা সপ্তার ছয় দিন কাজ করবে কিন্তু সপ্তম দিনে কোন কাজ করবে না। তাতে তোমাদের গরু ও গাধা বিশ্রাম পাবে এবং তোমাদের ঘরে জন্মেছে এমন গোলাম আর অন্যান্য জাতির লোকেরাও পরিশ্রম থেকে রেহাই পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছয়দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করবে। তাহলে তোমাদের বলদ ও গাধাগুলিও বিশ্রাম পাবে এবং তোমাদের পরিবারের দাস ও বিদেশী মজুরেরাও বিশ্রামের পর সতেজ হয়ে নতুন শক্তি লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তাহে ছদিন কাজ করার পর সপ্তম দিনটি ছুটির দিন হিসাবে ঘোষণা করো| ছুটির দিন শুধু বিশ্রামের জন্য তুলে রাখবে| তুমি অবশ্যই তোমার ক্রীতদাসদের এবং বিদেশীদের এবং এমন কি তোমার গৃহপালিত ষাঁড় এবং গাধাদের সাময়িক অবকাশ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ছয় দিন ধরে নিজের কাজ কোরো, কিন্তু সপ্তম দিনের তুমি অবশ্যই বিশ্রাম কোরো; যেন তোমার গরু ও গাধা বিশ্রাম পায় এবং তোমার দাসীর ছেলে ও বিদেশীরা বিশ্রাম নিতে পারে ও প্রাণ জুড়াতে পারে।