Exodus 23:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি শস্য কাটার ঈদ, অর্থাৎ ক্ষেতে যা যা বুনেছ, তার প্রথমে পাকা ফলের উৎসব পালন করো। আর বছরের শেষে ক্ষেত থেকে ফল সংগ্রহের কালে ফলসঞ্চয়ের ঈদ পালন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার জমিতে বোনা ফসলের প্রথম ফল দিয়ে শস্যচ্ছেদনের উৎসব উদ্যাপন কোরো। “বছর-শেষে, জমি থেকে যখন তুমি তোমার শস্য সংগ্রহ করবে, তখন শস্য সংগ্রহের উৎসব উদ্যাপন কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি শস্যচ্ছেদনের উৎসব, অর্থাৎ ক্ষেত্রে যাহা যাহা বুনিয়াছ, তাহার আশুপক্ব ফলের উৎসব পালন করিও। আর বৎসরের শেষে ক্ষেত্র হইতে ফল সংগ্রহ করণ কালে ফলসঞ্চয়ের উৎসব পালন করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি শস্যচ্ছেদনের উৎসব, অর্থাৎ ক্ষেত্রে যাহা যাহা বুনিয়াছ, তাহার আশুপক্ব ফলের উৎসব পালন করিও। আর বৎসরের শেষে ক্ষেত্র হইতে ফল সংগ্রহকরণ কালে ফলসঞ্চয়ের উৎসব পালন করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ক্ষেতে যা বুনবে তার প্রথম ফসল দিয়ে ফসল কাটবার পর্ব পালন করবে। কৃষিকাজের শেষ মাসে ক্ষেত থেকে ফসল তুলবার সময়ে তোমরা ফসল মজুদের পর্ব পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ক্ষেতে যা বুনবে তার প্রথম ফসল দিয়ে ফসল কাটবার ঈদ পালন করবে। কৃষিকাজের শেষ মাসে ক্ষেত থেকে ফসল তুলবার সময়ে তোমরা ফসল মজুদের ঈদ পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বীজ বপন করার পর জমি থেকে উৎপন্ন ফসল প্রথম যখন তোমরা সংগ্রহ করবে, তখন ফসল কাটার উৎসব পালন করবে। বছরের শেষে বাগিচার ফল যখন তোমরা ঘরে তুলবে তখন ফল তোলার উৎসব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দ্বিতীয় ছুটির দিনটি হবে ফসল কাটার উৎসব| গ্রীষ্মের প্রথম দিকে এই দ্বিতীয় ছুটির দিন হবে| সে সময় তোমরা ক্ষেতের ফসল কাটবে| “তৃতীয় ছুটির দিনটি হবে ফসল তোলার উৎসব| বছরের শেষে যখন তোমরা জমি থেকে সব শস্য ঘরে তুলবে তখনই এই উৎসব পালিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি শস্য ছেদনের উৎসব, অর্থাৎ তোমার পরিশ্রমে ক্ষেত্রে যা যা বুনেছ, তার প্রথম ফলের উৎসব পালন কোরো। আর বৎসরের শেষে ক্ষেত্র থেকে ফল সংগ্রহ করার দিনের ফল সঞ্চয়ের উৎসব পালন কোরো।