Exodus 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার কোরবানীর রক্ত খামিযুক্ত দ্রব্যের সঙ্গে নিবেদন করো না; আর আমার উৎসব সম্পর্কীয় চর্বি সকাল পর্যন্ত সমস্ত রাত না থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খামিরযুক্ত কোনো কিছু সমেত আমার উদ্দেশে বলির রক্ত উৎসর্গ কোরো না। “আমার উৎসব-বলির মেদ যেন সকাল পর্যন্ত রেখে দেওয়া না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত দ্রব্যের সহিত নিবেদন করিও না; আর আমার উৎসব সম্পর্কীয় মেদ প্রাতঃকাল পর্য্যন্ত সমস্ত রাত্রি না থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত দ্রব্যের সহিত নিবেদন করিও না; আর আমার উৎসব সম্পর্কীয় মেদ প্রাতঃকাল পর্যন্ত সমস্ত রাত্রি না থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন তোমরা আমার উদ্দেশে পশুর রক্ত উৎসর্গ করবে তখন তার সংগে যেন কোন খামি-দেওয়া রুটি উৎসর্গ করা না হয়। পর্বের সময় আমার উদ্দেশে যে সব পশু উৎসর্গ করবে তার কোন চর্বিযুক্ত অংশ যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন তোমরা আমার উদ্দেশে পশুর রক্ত কোরবানী দেবে তখন তার সংগে যেন কোন খামি-দেওয়া রুটি কোরবানী করা না হয়। ঈদের সময় আমার উদ্দেশে যে সব পশু-কোরবানী দেবে তার কোন চর্বিযুক্ত অংশ যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বলির রক্তের সঙ্গে খামিরমিশ্রিত কোন দ্রব্য আমার উদ্দেশে উৎসর্গ করবে না। আমার সম্মানে অনুষ্ঠিত উৎসবে আহুতির মেদ তোমরা রাত কাটিয়ে ভোর পর্যন্ত রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা পশু বলি দিয়ে তার রক্ত প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে তখন আর খামির দেওয়া রুটি উৎসর্গ করবে না| এবং ঐ বলির মাংস তোমরা একদিনে খেয়ে নেবে, পরের দিনের জন্য জমিয়ে রাখবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলির রক্ত খামিরযুক্ত জিনিসের সঙ্গে আমাকে উত্সর্গ কোরো না; আর আমার উৎসব সম্পর্কীয় মেদ সমস্ত রাত্রি থেকে সকাল পর্যন্ত না থাকুক।