Exodus 23:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভূমির প্রথমে পাকা ফলের প্রথম অংশ তোমার আল্লাহ্‌ মাবুদের গৃহে এনো। ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধে রান্না করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার জমির সেরা প্রথম ফলটি তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে নিয়ে এসো। “ছাগ-শিশুকে তার মায়ের দুধে রান্না কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিও। ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিও। ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ক্ষেত থেকে কেটে আনা প্রথম ফসলের সবচেয়ে ভাল অংশটা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে নিয়ে যাবে। ছাগলের বাচ্চার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ক্ষেত থেকে কেটে আনা প্রথম ফসলের সবচেয়ে ভাল অংশটা তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র ঘরে নিয়ে যাবে। ছাগলের বাচ্চার গোশ্‌ত তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জমিতে উৎপন্ন প্রথম ফসলের সেরা অংশ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে নিয়ে আসবে। তোমরা ছাগবৎসের মাংস তারই মাতার দুগ্ধে সিদ্ধ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ক্ষেত থেকে ফসল তোলার সময় সব ফসল তুলে প্রথমে নিয়ে আসবে তোমাদের ঈশ্বরের গৃহে| “কোন ছাগ শিশুকে তার মায়ের দুধে ফুটিয়ো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জমির প্রথম ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘরে এনো। আর তোমরা ছাগল ছানাকে তার মায়ের দুধের সঙ্গে রান্না কোরো না।