Exodus 23:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দুষ্কর্ম করার জন্য বহু লোকের অনুসরণ করো না এবং বিচারে অন্যায় করার জন্য বহু লোকের পক্ষ নিয়ে প্রতিবাদ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অন্যায় করার ক্ষেত্রে জনসাধারণের অনুগামী হোয়ো না। কোনো মামলায় তুমি যখন সাক্ষ্য দাও, তখন জনসাধারণের পক্ষ নিয়ে ন্যায়বিচার বিকৃত কোরো না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দুষ্কর্ম্ম করিতে বহু লোকের পশ্চাদ্বর্ত্তী হইও না, এবং বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ হইয়া প্রতিবাদ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দুষ্কর্ম করিতে বহু লোকের অনুসরণ করিও না, এবং বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ লইয়া প্রতিবাদ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দশজনে অন্যায় করছে বলে তুমিও তা করতে যেয়ো না। কোন মকদ্দমায় সাক্ষ্য দিতে গিয়ে বেশীর ভাগ লোকের সাথে মিলে ন্যায়বিচারে বাধা দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দশজনে অন্যায় করছে বলে তুমিও তা করতে যেয়ো না। কোন মকদ্দমায় সাক্ষ্য দিতে গিয়ে বেশীর ভাগ লোকের সাথে মিলে ন্যায়বিচারে বাধা দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংখ্যাগরিষ্ঠ লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে তোমরা দুষ্কর্মে প্রবৃত্ত হবে না কিম্বা বিচার স্থলে সাক্ষ্য দেওয়ার সময় সংখ্যাগুরুদের পক্ষ অবলম্বন করে তোমরা ন্যায় বিচারে বিভ্রান্তি ঘটাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সবাই যা করছে তুমিও তাই করতে যেও না| যদি একটি গোষ্ঠীর মানুষ অন্যায় করে তাহলে তুমিও তাদের দলে গিয়ে ভিড়ে যেও না, বরং তুমি তাদের ইন্ধন না জুগিয়ে যা সঠিক এবং ন্যায়্য তাই করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি খারাপ কাজ করতে জনতার অনুসরণকারী হয়ো না এবং বিচারে অন্যায় করার জন্য জনতার পক্ষ হয়ে প্রতিবাদ কোরো না।